<head> ফ্রী বাংলা ফন্ট কোথায় পাওয়া যায়?কিভাবে Pixelab এ বাংলা ফন্ট যুক্ত করে? - Design Lagbe Blog - ডিজাইন লাগবে ব্লগ -->

ফ্রী বাংলা ফন্ট কোথায় পাওয়া যায়?কিভাবে Pixelab এ বাংলা ফন্ট যুক্ত করে?



মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন হতে পারে সেটা সখের বসে কিংবা ডিজাইন এর মাধ্যমে নিজের কোনো গুন বা নিজের যেকোনো কিছু সুন্দর করে উপস্থাপন করা । এজন্যে আমরা প্রায় সময় ই Pixelab নামের সফটওয়্যার/অ্যাপ টি ইউজ করি।কিন্তু আমরা মাঝে মাঝে চাই যে আমাদের টেক্সট এর স্টাইল টা চেঞ্জ করতে। Pixelab অ্যাপ এ কিছু ইংলিশ ফন্ট ডিফল্ট ভাবে থাকায় আমরা অনেক সময় বাংলা ফন্ট এও ঐগুলাই ইউজ করি ।কিন্তু ঐগুলা শুধু ফন্ট কে বোল্ড/ইটালিক হয় কিন্তু অনেকে ইউজ করতে পারি না।আমরা আজকে আলোচনা করবো যে কোথা থেকে আমরা ফ্রী তে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবো এবং কিভাবে Pixelab এ এড করবো।




 ✓কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন?


নিচে সেরা কয়েকটি ফ্রী/পেইড বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট এর লিঙ্ক দেয়া হলো।যেকোনো তার উপরে ক্লিক করলেই ওয়েবসাইট এ নিয়ে যাবে।



Lipighor


FontBd


BornoShova


Okkhor 52


Lipika 52


Bangla Borno 


Chitrolipi 


TypoBazz



*পেইড/ফ্রী দুই ধরনের ফন্ট ই রয়েছে*



ফন্ট ডাউনলোড করে ফন্ট গুলো এক্সট্র্যাক্ট করুন। ইউটিউব ভিডিও দেখতে পারেন।(খুব দ্রুত পোস্ট আসবে)



নিচে দেওয়া ছবির মত টাইটেল এর লাস্ট এ.ttf এবং.otf থাকেলই সেটা ফন্ট হবে (আমি যত টুকু জানি)





কোনটা ইউনিকোড কোনটা অন্সি চেক করুন টাইটেল এ লেখা রয়েছে।উপরের ছবির মতো।


*চাইলে অন্সী/Ansi গুলো ডিলিট দিতে পারেন।

*Ansi ফন্ট ডিরেক্ট মোবাইল দিয়ে ইউজ করা যায় না।

*Ansi ফন্ট ইউনিকোড এ কনভার্ট করে ইউজ করতে হবে (খুব দ্রুত পোস্ট আসবে)


 ✓ যেভাবে Pixelab এ বাংলা ফন্ট অ্যাড করবেন?


১/Pixelab অ্যাপ টি ওপেন করুন।

২/নিচের ছবি তে অপশন এ ক্লিক করুন।A অপশন এ।একটা টেক্সট অ্যাড করুন ।(যেকোনো কিছু হতে পারে)




৩/বাম দিকে একটু স্ক্রল করুন। এরপরে ফন্ট অর্থাৎ Ab অপশন টিতে ক্লিক করুন নিচে দেয়া দুই টা ছবির মত।



৪/ক্লিক করে My Fonts এ চলে যান।(নিচের ছবির মত)



৫/নিচে দেয়া ছবির অপশন তিতে ক্লিক করুন তারপরে আপনার স্টোরেজ এ নিয়ে যাবে আপনি ফন্ট এর ফাইল টা ওপেন করুন।




৬/আপনার কাজ শেষ।আপনি এখন My Fonts অপশন টিতে আপনার পছন্দের ফন্ট টা পাবেন।



যেকোনো বাংলা টেক্সট এ এখন ফন্ট টা চেঞ্জ করতে পারবেন।


ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।কোনো ধরনের প্রবলেম/সমস্যা হলে নিচে কমেন্ট করতে পারেন।